হোম > শিক্ষা > ক্যাম্পাস

মিঠা পানির মাছ রপ্তানিতে জোর দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

সমুদ্রে মাছ আহরণের পাশাপাশি মিঠা পানির মাছ রপ্তানির দিকে মনোযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, মৎস্য খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের উন্নয়নের পাশাপাশি নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনা এবং দূষণমুক্ত করতে সরকার কাজ করছে।

মঙ্গলবার জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদের উন্নয়নের জন্য দেশের নদী-খালের নাব্যতা ফিরিয়ে আনা জরুরি। একই সঙ্গে নদীসমূহকে দূষণমুক্ত করতে হবে। এসব লক্ষ্য বাস্তবায়নে বর্তমান সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে।

তিনি বলেন, গভীর সমুদ্রে মাছ আহরণের পাশাপাশি মিঠা পানির মাছ রপ্তানির দিকেও মনোযোগ দিতে হবে। এ বিষয়ে সরকার কাজ করছে। মৎস্য খাতের উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, মৎস্য খাতের উন্নয়ন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের গৃহীত উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নে সহযোগিতা করার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ মামুন চৌধুরী সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনক। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ওয়াহিদা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক রোকেয়া আক্তার।

পরে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ অতিথিরা কার্জন হল পুকুরে পোনামাছ অবমুক্ত করেন। এ সময় মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পশ্চিমা গণমাধ্যমে যুদ্ধের বয়ান পুরোপুরি পক্ষপাতদুষ্ট, জবিতে ইরানি রাষ্ট্রদূত

রাবি রেলস্টেশনে ট্রেনে পাথর নিক্ষেপ, সন্দেহভাজন ৩ জনকে আটক

নিষিদ্ধ ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে চবি শিক্ষার্থী, পুলিশে দিল শিবির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই-৩৬’ হলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

‘হুমকি দিয়ে আন্দোলন দমানো যাবে না’, মধ্যরাতে উত্তাল চুয়েট

অ্যাপ্লাইড আইসিটি পাঠদানে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাসিনাকে ‘শুভ জন্মদিন আপা’ লিখে বহিষ্কার, ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন ভিসিকে স্বাগত, ৭ দফা দাবি শিক্ষার্থীদের

প্রাথমিক শিক্ষক নিয়োগে অনিয়মের প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্ষোভ

নতুন ভিসিকে প্রত্যাখ্যান, ৬ দফা দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ