হোম > শিক্ষা > ক্যাম্পাস

ক্যাম্পাসে সাউন্ড বক্স ও মাইক বাজানোয় নিষেধাজ্ঞা জবি প্রশাসনের

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাউন্ড বক্স ও মাইক ব্যবহারসহ খেলাধুলা এবং একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করে এমন সব কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনোভাবেই সাউন্ড বক্স বা মাইক বাজানো, খেলাধুলা কিংবা এমন কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না, যা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, গবেষণা, নিয়মিত একাডেমিক কার্যক্রম এবং সার্বিক শিক্ষাবান্ধব পরিবেশে বিঘ্ন ঘটায়।

এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের বাইরে এ ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে।

নির্দেশনাটি যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রদলের সৌজন্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপ উন্মাদনা

চবির আবাসিক হলে খাবারে মিলল বেলিফুল নারকেল তেলের ছবিযুক্ত স্টিকার

জলবায়ু-সহিষ্ণু ফসল নিয়ে নোবিপ্রবি অধ্যাপকের গবেষণা

পরীক্ষা না দিয়েও পাস, দেওয়া পরীক্ষায় ফেল—সাত কলেজের ফল প্রকাশে বিতর্ক

জাতীয় পরিবেশ পদকে ভূষিত হয়েছেন ঢাবির উপ-উপাচার্য আবদুস সালাম

জীবনে বড় হতে গেলে কঠোর শৃঙ্খলার বিকল্প নেই: ঢাবিতে ডেপুটি স্পিকার

জাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে লিটন-মামুন

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত

শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্বাচিত কমিটি নিয়ে ক্ষোভ, বাড়ছে জটিলতা