হোম > শিক্ষা > ক্যাম্পাস

এবার চাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

আতিকুর রহমান নগরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পিছিয়ে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। মূলত পূজার ছুটিতে প্রার্থীদের প্রচার-প্রচারণার সুযোগ কম পাবে বিধায় এই নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার বিকেল ৪টায় চাকসু নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণের বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কেএম আরিফুল হক সিদ্দিকী। দুপুর ২টায় নির্বাচন কমিশনের সদস্যদের একটি জরুরি সভায় এই সিন্ধান্ত নেওয়া হয়।

কেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ছুটির কারণে প্রার্থীরা তাদের প্রচারণার কাজে মাত্র ৫ কার্যদিবস পাবেন। এ ছাড়া গতকাল প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা মতবিনিময় সভায় আমাদেরকে এ বিষয়ে জানায়। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। এজন্য চবি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নির্বাচন কমিশন। এরপর আজ দুপুরে নির্বাচন কমিশনের একটি সভায় নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ।

চাকসুর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ