হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি ছাত্র অধিকারের সভাপতি সাদমান, সম্পাদক মাহতাপ

প্রতিনিধি, ঢাবি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাদমান আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোহাম্মদ মাহতাপ ইসলাম।

রোববার রাতে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিতে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়।

নতুন সভাপতি সাদমান আব্দুল্লাহ সলিমুল্লাহ মুসলিম হলের নির্বাচিত জিএস। তিনি এর আগে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর নতুন সাধারণ সম্পাদক মাহতাপ ইসলাম যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন।

এ ছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের রাকিব হোসেন গাজী। কমিটিতে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক’ ও ‘রাজনৈতিক শিক্ষা পাঠচক্র সম্পাদক’ নামে দুইটি নতুন পদ গঠন করা হয়েছে। এই দুই পদে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে মোফাচ্ছেল হক ও ওমর ফারুক।

কমিটিতে স্থান পাওয়া অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি রাশেদ খান আদিব, সহ-সভাপতি সুমাইয়া মোস্তারী রিস্তী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সাদমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেমা তুজ সামিয়া, দপ্তর সম্পাদক রাকিবুল আলম রুদ্র, সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ নোমান, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মাহিন, সমাজসেবা সম্পাদক ইসতিয়াক আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজুর রহমান, সাহিত্য সম্পাদক কৌফিক আদির, আইনবিষয়ক সম্পাদক মুনতাসীর রহমান, ছাত্রীবিষয়ক সম্পাদক ফারহাত খান টুলকি এবং কার্যকরী সদস্য মুরাদ হাসান।

প্রাথমিক সহকারী শিক্ষকদের নিয়োগ ও পদায়নের দাবি

রাবিতে অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার, নিষ্ক্রিয় করল পুলিশ

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

কন্টেন্ট ক্রিয়েটর নাসিমের মুক্তির দাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

ছয় বছরে একদিনও ক্লাস মিস নয়, চবির নাজমুল পেলেন সম্মাননা

জবিতে গুপ্ত রাজনীতির অভিযোগে শিবিরের বিচার দাবি ছাত্রদলের

জুলাই গণঅভ্যুত্থানের পর আবার গেস্টরুমে নির্যাতন চালুর অভিযোগ

হিট ও আইসিএসইটিইপি প্রকল্পে স্বচছতা বজায় রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

ঢাবিতে মেয়াদোত্তীর্ণ ৩৬ ছাত্রদল নেতাকে সিট দিয়ে তোপের মুখে প্রশাসন