হোম > ফিচার > ক্যাম্পাস

উত্তরবঙ্গের বাজেট বৈষম্য নিরসন ও বেরোবিকে স্বায়ত্তশাসনের দাবিতে স্মারকলিপি

মো. জান্নাতী নাঈম

উত্তরাঞ্চলের দীর্ঘদিনের বাজেট বৈষম্য নিরসন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তরের দাবিতে রংপুরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে উত্তরাঞ্চলের সাধারণ ছাত্র-জনতা। স্মারকলিপিতে দাবি বাস্তবায়নে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করেন। এতে দু’টি মূল দাবি তুলে ধরা হয়।

প্রথমত, উত্তরবঙ্গের দীর্ঘদিনের বাজেট বৈষম্য নিরসন এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত উন্নয়নে একটি স্বতন্ত্র আঞ্চলিক উন্নয়ন কমিশন গঠনের দাবি ও

দ্বিতীয়ত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, ‘দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের জনগণ বাজেট বৈষম্য ও অবকাঠামোগত পশ্চাদপদতায় ভুগছে। এই বৈষম্য দূর করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

এতে আরো উল্লেখ করা হয়, ‘আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে দাবি বাস্তবায়নে কার্যকর ঘোষণা ও পদক্ষেপ গ্রহণ না করা হলে ‘উত্তরবঙ্গ ব্লকেডসহ সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে। একইসঙ্গে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নীরব ভূমিকায় থাকে, তবে শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জনের পথে যেতে বাধ্য হবে।’

স্মারকলিপি প্রদান শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তারা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার জনগণের যৌক্তিক দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, সম্প্রতি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দুর্বলতা, ঘাটতি ও অবকাঠামোগত সংকট নিয়ে একাধিকবার শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। একইসঙ্গে, উত্তরাঞ্চলে জাতীয় বাজেটের বরাদ্দ নিয়ে দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ তুলে আসছে বিভিন্ন সংগঠন ও সচেতন নাগরিক সমাজ।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান