হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবিতে রোববার সকল ক্লাস–পরীক্ষা স্থগিত

ঢাকায় ভূমিকম্প

ঢাবি সংবাদদাতা

ভূমিকম্পের জেরে শিক্ষার্থী আহত হওয়া এবং ক্যাম্পাসজুড়ে আতঙ্কজনক পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) আগামীকাল ২৩ নভেম্বর রোববার সব ধরনের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে।

শনিবার (২২ নভেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ভূমিকম্পজনিত কারণে কিছুসংখ্যক শিক্ষার্থী আহত হওয়ায় এবং শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় ২৩ নভেম্বর ২০২৫ তারিখের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।”

পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়। এতে শামসুন্নাহার হলের ৩ জন শিক্ষার্থী আহত হন।

এর আগে শুক্রবারের ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল ও ভবনে ফাটল সৃষ্টি হয় এবং এতে ২২ জন শিক্ষার্থী আহত হন। এ ঘটনার পর থেকেই ক্যাম্পাসে উদ্বেগ–উৎকণ্ঠা বিরাজ করছে।

এসআর

ঢাকা কলেজে শিবিরের ‘ঈদ-ই-ইখওয়ান’ মধ্যাহ্নভোজ

শিক্ষার্থীদের জন্য ৬ খাসি দিয়ে রাবিতে কোরবানির আয়োজন

ঈদুল আজহায় রাবি শিবিরের ‘নুসুক-ই মতিহার’

ঈদুল আজহায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিবিরের ‘মেজবান-ই-ঈদ’

বিশ্বখ্যাত ‘ন্যাচার ইনডেক্সে’ ১৫তম অবস্থানে রুয়েট

চীন সফরে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা

দক্ষিণাঞ্চলের শেষ ভরসা খুমেক নিজেই সংকটে

বেরোবিতে ঈদুল আজহায় ছাত্রশিবিরের ‘মেজবান’

ঢাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীকে সংঘবদ্ধ নির্যাতন, ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার

দরিদ্র শিক্ষার্থীর ভর্তির খরচ দিলেন ছাত্রদল নেতা