হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হলটির নাম এখন ‘নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল’।

মঙ্গলবার (২৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০১তম সভায় (সিদ্ধান্ত নম্বর–১২) হলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। পূর্বে হলটির নাম ছিল ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে রাতের বেলায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এই উত্তাল পরিস্থিতির রেশে গত ৬ ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীহল থেকে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল’ লেখা নেমপ্লেটটি খুলে ফেলে উত্তেজিত শিক্ষার্থীরা। এরপর থেকেই হলের নাম পরিবর্তনের বিষয়ে জোর আলোচনা চলছিল।

নতুন নামকরণে যাঁর নাম যুক্ত হয়েছে, সেই নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছিলেন ব্রিটিশ ভারতে প্রথম নারী নওয়াব এবং নারী শিক্ষা ও সমাজসেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একজন কিংবদন্তি ব্যক্তিত্ব। অনেক শিক্ষার্থী এবং শিক্ষক মনে করছেন, এই নামকরণ ইতিহাসচর্চা ও নারী নেতৃত্বের ধারাবাহিকতাকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ সৃষ্টি করবে।

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব