হোম > শিক্ষা > ক্যাম্পাস

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, রাবি

আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং পরে নগরীর তালাইমাড়ি মোড়ে এসে শেষ হয়। এসময় রাজশাহীর বিভিন্ন স্তরের মানুষ সমাবেশে অংশ নেন।

সমাবেশে শিক্ষার্থীরা ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, 'বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই', 'শেইম শেইম, ওয়াকার', ইত্যাদি নানা স্লোগান দেন।

দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, 'জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে; তার রেশ এখনও কাটেনি। আহতরা এখনও হাসপাতালে। এই বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন করা হলে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে।'

বিক্ষোভে রাবি শিক্ষার্থী মোহাম্মদ আলী বলেন, ‘৫ আগস্টে শেখ হাসিনার পতনের পর ইন্টারিম সরকার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দিয়েছিল। জনগণ ভেবেছিল, অধিকার ফিরে পাবে এবং আওয়ামী লীগের বিচার হবে। কিন্তু এখনও তা বাস্তবায়িত হয়নি, যা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘আওয়ামী লীগ প্রথম এ দেশের গণতন্ত্রকে হত্যা করেছে। যখনই তারা ক্ষমতায় এসেছে, তখনই ভারতের দালালি করেছে। দেশের মানুষের কোনো উন্নতি করেনি। শুধু জুলাই হত্যাকাণ্ড নয়, আওয়ামী লীগ এর আগে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, সবগুলোর বিচারের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) রাত আড়াইটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে বিক্ষোভ করে। এসময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে