হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবির বিজয় একাত্তর হলের আগুন নিয়ন্ত্রণে

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় হলের এক্সটেনশন অংশে অবস্থিত ক্যান্টিনের দোকানগুলোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তারা আগুন লাগার খবর পান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয় এবং কাছাকাছি থাকায় অল্প সময়ের মধ্যেই ইউনিটগুলো সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

হলের শিক্ষার্থীরা জানান, ক্যান্টিনের ভেতরে থাকা একটি খাবারের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ঘটনার সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত ভবন থেকে বের হয়ে আসেন।

বিজয় একাত্তর হলের প্রভোস্ট ড. স ম আলী রেজা বলেন, “এক্সটেনশনে ক্যান্টিনে বেশ কয়েকটি দোকান রয়েছে। ধারণা করা হচ্ছে, দোকানগুলোর কোনো একটির সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় আগুনের উৎপত্তি হয়েছে। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, আগুন লাগার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়।

তিনি বলেন, “প্রক্টোরিয়াল টিম আমাকে জানিয়েছে, আগুন এখন পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।” তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য তদন্ত শেষে জানা যাবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে।

মিটফোর্ডে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগ, কর্মবিরতিতে ইন্টার্নরা

প্রার্থীর উপস্থিতি না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল

ফিফা বিশ্বকাপ: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে

নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজের সন্ধানে 'কুইক রেসপন্স টিম' গঠন

তামিরুল মিল্লাত মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

জকসুর উদ্যোগে জবি ছাত্রী হলে পানির ফিল্টার হস্তান্তর

আ. লীগের অপতৎপরতার প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে খেলা দেখলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত