হোম > শিক্ষা > ক্যাম্পাস

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাবি প্রশাসনের দোয়া মাহফিল

প্রতিনিধি, ঢাবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে আয়োজিত এ মাহফিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষস্থানীয় কর্মকর্তা, শিক্ষক-কর্মচারীসহ বিপুল সংখ্যক উপস্থিতি দেখা যায়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, “আমরা সবাই অবগত যে শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তাঁর এই অবস্থায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সমাজ ও দেশের প্রতি তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে- এটি দল-মত-নির্বিশেষে স্বীকৃত। এমনকি আমরা যাঁরা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত নই, তারাও তাঁকে সম্মান করি।

আজকের এই দোয়া মাহফিলে বিপুল মানুষের উপস্থিতি তাঁর প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ।”

উপাচার্য আরও বলেন, “আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) অসুস্থ মানুষের খোঁজখবর নেওয়ার গুরুত্ব দিয়েছেন। সেই অনুপ্রেরণায়ই আমরা আজ একত্র হয়েছি। বিশ্ববিদ্যালয়ের আহ্বানে যে স্বল্পসময়ে এত মানুষ অংশ নিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আমরা আন্তরিকভাবে দোয়া করি, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং জনগণের কল্যাণে তাঁর ভূমিকা পালনে পুনরায় সক্ষম হন।”

দোয়া মাহফিল শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ