হোম > শিক্ষা > ক্যাম্পাস

হাদির খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল রাবি

প্রতিনিধি, রাবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর বিক্ষোভ মিছিল নিয়ে জোহা চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে শহরের অভিমুখে রওনা দেন বিক্ষোভরত শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাবি হবো, যুগে যুগে লড়ে যাবো, বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

এ সময় রাকসু জিএস সালাহউদ্দীন আম্মার বলেন, রাজশাহীতে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা যাবে না। শেখ হাসিনা অনেক কাজ করে কিন্তু একটা কাজ করেনি সেটা হলো মুজিবের নামে পাবলিক টয়লেট। আমরা আওয়ামী কার্যালয়কে মুজিব পাবলিক টয়লেট বানাবো।

রাবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, হাদির খুনিদের অতিবিলম্বের ফিরিয়ে আনতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে। নাহলে ভারতের সাথে কোন কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না এবং ভারতের সকল হাইকমিশনার বন্ধ থাকবে। প্রথম আলো ও ডেইলি স্টারের মতো কালচার ফ্যাসিস্টদের উৎখাত করতে হবে। আগামীকাল আমরা ভারতীয় হাইকমিশনার ঘেরাও করব।

বর্তমানে আন্দোলনকারী জনতা রাজশাহী আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। তারা কার্যালয় ভাঙচুর করছেন। বুলডুজার আসছে বলে জানিয়েছেন তারা। বুলডোজার আসলে কার্যালয় মাটির সাথে মিশিয়ে দিবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

ঢাবিতে পরীক্ষায় অসদুপায়: ছাত্রদল, ছাত্রলীগ ও হল সংসদ নেতাসহ ৬৮ শিক্ষার্থীকে শাস্তি

জবি ভিসির পিএসের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেরিকান সংবিধান দিবস উদযাপন

জাতীয় সংগীত পরিবেশনের সময় ব্যাকগ্রাউন্ডে হাসিনার ছবি, দুই শিক্ষককে শোকজ

সাইবার ঝুঁকি মোকাবিলায় সতর্ক হতে হবে: উপাচার্য আমানুল্লাহ

‘ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস’ গড়ে তুলতে ছাত্রদলকে সহযোগিতার আশ্বাস ঢাবি প্রশাসনের

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

চাকসুর ‘আইনের আলো’ বইয়ের মোড়ক উন্মোচন

সুইমিংপুলে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮ হলে রান্নার চুলা দিলেন ছাত্রদল নেতা