হোম > শিক্ষা > ক্যাম্পাস

ঢাবি উপাচার্যের সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আতিকুর রহমান নগরী

বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত মি. কেভিন কেলি এবং উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও'লোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার ঢাবি উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসফাক আহমদ, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলাম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আয়ারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিদের অবহিত করেন। শিক্ষা ও গবেষণা কার্যক্রমের উন্নয়নের লক্ষ্যে তিনি বিশ্বের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব ও নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য তিনি অতিথিদের ধন্যবাদ জানান।

পরে, ব্যারোনেস নুয়ালা ও'লোন ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগে ‘Irish Experience of Justice and Reform’ শীর্ষক একটি জনবক্তৃতা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন। আয়ারল্যান্ড দূতাবাস এই অনুষ্ঠান আয়োজন করে।

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল

এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ

ব্লু ইকোনমি উন্নয়নে ঢাবি ও চীনের যৌথ গবেষণা কার্যক্রমের উদ্বোধন

ধর্ষণ-হত্যাচেষ্টাকারীকে গ্রেপ্তার দাবি জাবি প্রশাসনের

জাপানের বায়োটেকনোলজিস্ট অ্যাওয়ার্ড পেলেন ড. জান্নাতুল ফেরদৌস

আইইএলটিএসের বিকল্প এমওআই

শিক্ষার্থীদের জন্য সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ