হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট আগামী ৯ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই দিনব্যাপী ডোপ টেস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হবে। প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। টেস্ট প্রক্রিয়া পরিচালনা করবেন চিকিৎসকরা, যেখানে নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

প্রার্থীদের সতর্ক করে তিনি আরও বলেন, সব প্রার্থীকে নিজ হাতে সই দিতে হবে। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। কেউ সই জাল করেছেন এমন প্রমাণ পাওয়া গেলে তার প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে।

এর আগে গত ৪ ডিসেম্বর জবির সিন্ডিকেট মিটিং শেষে নির্বাচনের নতুন তফসিল নির্ধারণ করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর হবে বলে জানানো হয়।

এছাড়া চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ও ১২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর, প্রত্যাহার করা প্রার্থী তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর, প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ১৪ থেকে ২৭ ডিসেম্বর, ভোট গ্রহণ ৩০ ডিসেম্বর এবং ফলাফল ঘোষণা ৩০ বা ৩১ ডিসেম্বর হবে বলে তফসিলে উল্লেখ করা হয়েছে।

রাবির সমাজবিজ্ঞান বিভাগের কুরআন উপহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন

পবিপ্রবির উপ-উপাচার্যের বিরুদ্ধে সাইটেশন জালিয়াতির অভিযোগ

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও তিলাওয়াত প্রতিযোগিতা’ শুরু

সিমাগো র‍্যাঙ্কিংয়ে গবেষণায় দেশসেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

হাসনাত আবদুল্লাহর প্রশংসায় ফেসবুক পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

বাকৃবিতে ছাত্রদলের আশ্রয়ে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা, রুখে দিল শিক্ষার্থীরা

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি

আমি এমন কোনো অপরাধ করিনি যে এভাবে শোকজ করতে হবে

দেশজুড়ে ধর্ষণ ও সহিংসতার প্রতিবাদে জাকসুর বিক্ষোভ মিছিল