হোম > শিক্ষা > ক্যাম্পাস

তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহিন, সাধারণ সম্পাদক ইমরান

আমার দেশ অনলাইন

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে এশিয়া পোস্টের স্টাফ রিপোর্টার এইচ এম মাহিন এবং সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের রিপোর্টার এইচ এম. ইমরান হোসাইন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টায় সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। পরে ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি এটিএন বালার সাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক দৈনিক মানবজমিনের আল আমিন, দপ্তর সম্পাদক এশিয়া পোস্টের রাব্বি, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক আলোকিত বাংলাদেশের নাহিদ হাসান ও অর্থ সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মোহাম্মদ মাসুম বিল্লাহ রাব্বী।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন মো. শফিক মিয়া ও মো. মহিউদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ এবং নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রুহুল কুদ্দুস মল্লিক দায়িত্ব পালন করেন।

নির্বাচন কমিশনার হিসেবে আরো ছিলেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ, সমিতির সাবেক সভাপতি তাওসিফ মাইমুন ও শামীম হোসেন শিশির।

নির্বাচন সচিবের দায়িত্বে ছিলেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি সাহেদুজ্জামান সাকিব এবং সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।

উল্লেখ্য, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতি বছর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

শাবিপ্রবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়নে অনিয়মের অভিযোগ

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের