হোম > শিক্ষা > ক্যাম্পাস

জকসু নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ স্থগিত

প্রতিনিধি, জবি

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বুধবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান-এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনী তফসিলের ক্রম-১২ অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের কার্যক্রম স্থগিত করা হলো। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করা হয়।

তফসিল অনুযায়ী, গত ৫ নভেম্বর জকসু নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ১৩ নভেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল এবং ১৯ ও ২০ নভেম্বর সেগুলো বাছাই সম্পন্ন হয়। পরবর্তীতে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়।

এছাড়াও তফসিল অনুযায়ী ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন নির্ধারিত ছিল, যা ভূমিকম্প পরবর্তী পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে। তফসিল অনুসারে ৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয় এবং ৯ ডিসেম্বর প্রত্যাহার হওয়া প্রার্থীদের তালিকা প্রকাশের কথা ছিল।

তফসিল অনুযায়ী ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সময় নির্ধারণ করা হয়। এরপর ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভোটগ্রহণের দিনই ভোট গণনা শেষে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার