হোম > শিক্ষা > ক্যাম্পাস

চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, জবি

চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) কলেজের মূল ফটকের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক এলাকা হয়ে রায়সাহেব বাজার প্রদক্ষিণ করে পুনরায় কলেজের মুক্ত মঞ্চের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা, জামায়াত-শিবির রাজাকার, মিলে মিশে একাকার, গুপ্ত রাজনীতির ঠিকানা, এই বাংলায় হবে না, সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ছাত্রলীগ গেছে দিল্লিতে, শিবির যাবে পিন্ডিতে ইত্যাদি স্লোগান দেন।

সমাবেশে কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ইরফান আহমদ ফাহিম বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে গুপ্ত রাজনীতি চর্চা করা হচ্ছে। এ গুপ্তরা শৈশবে জয় বাংলা স্লোগান দিয়েছে নৌকার স্লোগান দিয়েছে পরবর্তীতে আমরা তাদেরকেই ডাকসুর ভিপি জগসুর ভিপি হতে দেখেছি।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোন ক্যাম্পাসে যদি গুপ্ত রাজনীতি করতে চান তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। যারা বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে তাদের সাথে কোন আপোষ নেই। বাংলাদেশের কোনো ক্যাম্পাসে যদি ছাত্রদলের কোন ভাইয়ের ওপর আক্রমণ করা হয় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয় তাহলে কোনো ক্যাম্পাসে এই গুপ্তদের জায়গা হবে না।

এএস

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ

শিক্ষক নিয়োগে রাজনৈতিক বিবেচনা প্রাধান্যের অভিযোগ

পাবিপ্রবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্মেলন শুরু

দেশের ইতিহাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান সবসময়ই ছিল: শিক্ষামন্ত্রী

খুবি অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

ফলাফল না আসতেই নতুন পরীক্ষার ঘোষণা, ক্ষোভে সাত কলেজের শিক্ষার্থীরা

উপকূল রক্ষায় গবেষণার আহ্বান শাবিপ্রবি উপাচার্যের

সেমিস্টার সমাপনীতে সাত দিনের ছুটি পাচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

যৌতুক ও নেশার টাকার জন্য স্ত্রী নির্যাতন, বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত