হোম > শিক্ষা > ক্যাম্পাস

ভোট গ্রহণে কোনো অসঙ্গতি নেই: ভিপি প্রার্থী আবীর

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেছেন, ফলাফল যাই হোক, আমরা শিক্ষার্থীদের রায় মেনে নেব। তিনি বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি দেখিনি। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। আমরা জয় নিয়ে আশাবাদী।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আবীর বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের প্যানেলকে বেছে নেবেন বলে আমরা বিশ্বাস করি। কারণ আমাদের দলে আছেন জাতীয় দলের ফুটবল খেলোয়াড়, ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীসহ অনেক যোগ্য প্রার্থী। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।’

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনে ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটের নিরাপত্তা নিশ্চিতে দুই হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ১৭ হাজার ৫৯৬ জন পুরুষ এবং ১১ হাজার ৩০৫ জন নারী শিক্ষার্থী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার