হোম > শিক্ষা > ক্যাম্পাস

রাবিতে শহীদ ওসমান হাদি স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ

প্রতিনিধি, রাবি

চব্বিশের জুলাই অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র 'শরিফ ওসমান বিন হাদির স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ' অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী সংস্কৃতি সংসদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শব্দ-কলা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ আয়োজন করেন তারা।

এসময় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করে শরীফ ওসমান হাদি হয়ে ওঠেন বাংলাদেশের কণ্ঠস্বর, কাজী নজরুল ইসলামের মানসপুত্র, বিদ্রোহী সন্তান। মাত্র বত্রিশ বছর বয়সে তার কণ্ঠস্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়লো বিশ্বময়। ওসমান হাদি এখন একটি আদর্শিক বিদ্রোহের প্রতীক।

ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশের গণ-মানুষের মুক্তির জন্য বিশ্বাসী সংস্কৃতি বিকাশের চেষ্টা করেছেন।

পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ-সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম।

কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের উপস্থাপনায় নিবেদিত কবিতা পাঠ করেন কবি এরফান আলী এনাফ, কবি ও গবেষক ড. বিশ্বাস আমিন, জোহরুল ইসলাম, ড. মঞ্জিলা শরীফ, মাহফুল আখতার, সানারুল ইসলাম বাহার, সেলিম আল সাঈদ, শোয়েব আলী, সুফিয়া ডেইজি, ফারহানা শরমিন জেনী, আবদুর রাজ্জাক রিপন, চঞ্চল রহমান, নাট্যশিল্পী আবদুল ওয়াদুদ, সাকিব সরকার, সরকার নজরুল ইসলাম প্রমুখ।

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের

ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ঢাবি শিক্ষার্থীকে মারধর, নেপথ্যে কী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে দুই শিক্ষার্থীর চাঁদা দাবি

ঢাবি শাখার কমিটি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা

জবি উপাচার্যের পদত্যাগ দাবি শাখা ইউট্যাবের