হোম > শিক্ষা > ক্যাম্পাস

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।

রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে ‘কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তেলের সংকটের অজুহাত দেখিয়ে পরবর্তীতে হঠাৎ করে মূল্য বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে।

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, দেশের জনগণ আর দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বোঝা বহন করতে পারছে না।

সরকার তেলের কৃত্রিম সংকট তৈরি করে পরে মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, দেশের মানুষ একটি গণমুখী সরকার প্রত্যাশা করলেও বাস্তবে তারা বারবার ভিন্ন চিত্র দেখছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সিন্ডিকেট দমনে সরকারের ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সরকার সমালোচকদের দমন করতে ব্যস্ত থাকলেও বাজার নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মতপ্রকাশের কারণে দেশে বিভিন্ন অ্যাক্টিভিস্টকে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে।

তিনি অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, সরকার জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে এর রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে। এসময় দ্রুত জ্বালানি তেলের দাম কমানো এবং বাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবি জানান তারা।

রাবির মারামারির ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

কুয়াকাটায় এক ট্রলিং বোটে ৮০ মণ ইলিশ

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফিলিস্তিনে কার্যক্রম চালিয়ে যাবে ইউএনআরডব্লিউএর

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে আগুন

ফিলিস্তিনি শরণার্থী ইস্যু ‘মুছে ফেলতে’ চায় ইসরাইল

যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় আজ ইরান যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী

মার্কিন নিষেধাজ্ঞার পরও ‘হাল ছাড়ব না’: আইসিসি প্রেসিডেন্ট

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান