হোম > শিক্ষা > ক্যাম্পাস

চবির ভর্তি পরীক্ষার্থীর সঙ্গে আসা এক অভিভাবকের মৃত্যু

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে এক অবিভাবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে মেয়ে নাশিতা তাসনিমকে ভর্তি পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। পরে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

মারা যাওয়া ওই অভিভাবকের নাম মো. ইব্রাহীম খলিল (৬০)। তার পৈত্রিক বাড়ি কুমিল্লায়। তবে তিনি চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকার সিটি টাওয়ারে ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা যায়, মো. ইব্রাহীম খলিল মেয়ে নাশিতা তাসনিম নিয়ে তিনি চবিতে আসেন। শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবনে মেয়েকে পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার পর হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের শিক্ষার্থীদের একটি কক্ষে গিয়ে শুয়ে পড়েন।

এ সময় তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলে দ্রুত বিষয়টি চবি মেডিকেল সেন্টারকে জানানো হয়। সেখানে দায়িত্বরত ডাক্তার প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকের কথা জানান। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে নিশ্চিত হন যে মো. ইব্রাহীম খলিল হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে মেডিকেলে পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে এই ঘটনায় তার মেয়েকে পরীক্ষার্থী হিসেবে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না।

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন

দুই গ্রুপের হাতাহাতি: মোবাইল কেড়ে সাংবাদিকের ভিডিও ডিলেট করালেন ছাত্রদল নেতা

চবিতে ৭ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

বাকৃবিতে শিবিরের ‘বারাকাহ ইফতারে’ সহস্রাধিক ছাত্রীর অংশগ্রহণ

৪ হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের ইফতার

ঝুলে আছে ঢাবি উপাচার্য নিয়োগ, স্থবির কার্যক্রম

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত