হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবু হানিফ খন্দকারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবু হানিফ খন্দকার রোববার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় তার বয়স হয়েছিল ৪৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার দুপুর বেলা দেড়টায় তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আড়ায়টায় জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আবু হানিফ খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এস এম আমানুল্লাহ। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক বাণীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা,গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর টঙ্গী পশ্চিম থানার সদস্য (রুকন) আবু হানিফ খন্দকারের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি বলেন, আবু হানিফ খন্দকারের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ