হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবিতে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, শিক্ষার্থীদের পাশে শাখা ছাত্রদল

জবি সংবাদদাতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর করতে মানবিক উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১৮ জুন) ভাষা শহীদ রফিক ভবনে পানির ফিল্টার স্থাপন করা হয়। শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়নে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন নেতৃত্ব দেন।

উদ্যোগটি শিক্ষার্থীদের মাঝে প্রশংসিত হয়েছে। তারা বলছেন, বিশুদ্ধ পানি নিশ্চিত হলে স্বাস্থ্যঝুঁকি কমবে এবং ক্লাসের পড়াশোনায় মনোযোগ বাড়বে।

বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন, ‘ক্যাম্পাসে বিশুদ্ধ পানির সংকট বহুদিনের। এই উদ্যোগ আমাদের জন্য খুবই উপকারী। এটি শুধু স্বাস্থ্য সুরক্ষায় নয়, ছাত্রদলের ইতিবাচক ভূমিকা স্পষ্ট করে।’

এ বিষয়ে মো. শাহরিয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখেই ফিল্টার স্থাপন করা হয়েছে। আশা করছি, ভাষা শহীদ রফিক ভবনের শিক্ষার্থীরা এখন থেকে নিরাপদ পানি পাবে এবং নিশ্চিন্তে পড়াশোনা চালিয়ে যেতে পারবে।’

ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘অস্বাস্থ্যকর পানি পান করে শিক্ষার্থীরা প্রায়ই পানিবাহিত নানা রোগে আক্রান্ত হয়, যা তাদের পড়ালেখায় প্রভাব ফেলে। শাহরিয়ারের এ উদ্যোগ একটি সুস্থ শিক্ষাঙ্গন গড়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। পানির দীর্ঘদিনের সংকট মোকাবেলায় এই পদক্ষেপ সময়োপযোগী ও প্রশংসনীয়।’

ছাত্রদলের এই জনকল্যাণমূলক কার্যক্রম ক্যাম্পাসে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

চবিতে সাংবাদিকসহ চার শিক্ষার্থী আহতের ঘটনায় চাকসুর বিক্ষোভ

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব