হোম > শিক্ষা > ক্যাম্পাস

চিরকুটে ‘আমি খুব করে বাচঁতে চেয়েছি’ লিখে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

প্রতিনিধি, রাবি

চিরকুটে ‘আমি খুব করে বাচঁতে চেয়েছি বিশ্বাস করো তোমরা’ লিখে আত্মহত্যা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০২০ সেশনের (৬৭তম ব্যাচ) শিক্ষার্থী সোনিয়া সুলতানা।

বুধবার ( ১২ নভেম্বর) সকাল ৬ টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মির্জাপুরস্থ ইসলাম টাওয়ার আবাসিক ভবনের ৭ তলা থেকে তাকে উদ্ধার করা হয়।

এসময় তার রুমে দুইটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার যেন পোস্টমর্টেম করা না হয়। আব্বু-আম্মু ধ্রুবতাঁরা আমি খুব ভালোবাসি। আমাকে ক্ষমা করে দিও। আল্লাহকে বলো আমাকে মাফ করে দিতে।

অন্য একটি চিরকুটে লেখা ছিল ‘আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো তোমরা। কিন্তু নিজের সাথে যুদ্ধ করে আর পেরে উঠলাম না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমাকে..’

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনা শোনার পরেই আমরা সেখানে যাই। তবে মৃত্যুর কোনো সঠিক কারণ আমরা জানতে পারিনি। এছাড়াও পুলিশও আমাদের কোনো কিছু জানাতে পারেনি। হয়তো কিছু পরে আমরা জানতে পারবো।

মতিহার থানার ওসি আব্দুল মালিক বলেন, আমরা সকালে সেই মেয়ের লাশ উদ্ধার করেছি। ওড়না পেঁচানো অবস্থায় ছিল। এই ঘটনা নিয়ে তার বাবা একটি মামলা করেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান

রাবির নতুন উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম

জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার

সন্ত্রাসবিরোধী মামলার আসামি ঢাবি শিক্ষক জামাল উদ্দীন গ্রেপ্তার

শহীদদের রক্তের সিঁড়ি বেয়েই ছাত্রশিবির এগিয়ে যাচ্ছে: সিবগাতুল্লাহ

টিএসসিতে দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

চাঁবিপ্রবিতে পিএস টু ভিসি পদে নিয়োগে স্থগিতাদেশ

চিকিৎসা শিক্ষায় আলো ছড়াচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ

ভিসিসহ জবি প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা শাখা ছাত্রদলের