হোম > ফিচার > ক্যাম্পাস

# মুহসিন হল ও কার্জন হলে অনুষ্ঠিত হবে ‘আত ত্বাকওয়া কুরবানী ফেস্ট ২০২৫’

# ঈদের আগের রাতেও থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা

ঈদুল আজহায় ঢাবি শিবিরের জমকালো আয়োজন

মাহির কাইয়ুম, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঈদ-উল-আজহা উপলক্ষে ভিন্নধর্মী ও ব্যতিক্রমী এক আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটি ঈদের দিন আয়োজন করতে যাচ্ছে ‘আত ত্বাকওয়া কুরবানী ফেস্ট ২০২৫’।

শিক্ষার্থীবান্ধব এই আয়োজনটির ব্যবস্থাপনায় রয়েছে ছাত্রশিবিরের সমাজসেবামূলক প্ল্যাটফর্ম INSAF (Initiative for Safe and Assured Future)। সংগঠটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ জুন ঈদের দিন দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হল খেলার মাঠ এবং ঐতিহাসিক কার্জন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে কোরবানির পরবর্তী মেজবানি ও ঈদ উৎসব।

ঢাবি ছাত্রশিবির সভাপতি এসএম ফরহাদ বলেন, “ছাত্রশিবির সবসময়ই শিক্ষার্থীবান্ধব কাজ করে থাকে। এর ধারাবাহিকতায় ইতোমধ্যে আমরা হেলথ ক্যাম্প, ইফতার আয়োজন এবং ক্যাম্পাসে ঠাণ্ডা পানির ফ্রিজ স্থাপন করেছি। ঈদ-উল-আজহার সময় অনেক শিক্ষার্থী নিজ বাড়িতে ফিরতে পারেন না, তাদের জন্যই আমরা এই উৎসবের আয়োজন করেছি—যাতে তারা একাকীত্ব অনুভব না করেন এবং এক ভ্রাতৃত্বের বন্ধনে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।”

ঈদের আগের দিন, ৬ জুন শুক্রবার রাত ৮টায় মুহসিন হল মাঠে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকবে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে কেন্দ্রীয় মসজিদ থেকে গরু নিয়ে একটি ব্যতিক্রমী মিছিলেরও আয়োজন করবে সংগঠনটি, যা অংশগ্রহণকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হবে বলে জানানো হয়েছে।

INSAF-এর পরিচালক ও ঢাবি ছাত্রশিবিরের বিজ্ঞান সম্পাদক ইকবাল হায়দার বলেন, “ঈদের দিন যারা হলে অবস্থান করবেন, তাদের প্রত্যেকের কক্ষে আমাদের হল প্রতিনিধিরা দাওয়াতপত্র পৌঁছে দিচ্ছেন। শিক্ষার্থীরা দাওয়াতনামা সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে তাদের সুবিধাজনক ভেন্যুতে উপস্থিত হয়ে উৎসবে অংশ নিতে পারবেন।”

মেজবানিতে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও থাকবে। অংশ নিতে পারবেন ঢাবির সাবেক শিক্ষার্থীরাও।

এই আয়োজন শুধুমাত্র কোরবানি ও খাওয়া-দাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতার একটি বার্তা পৌঁছে দেবে বলেই বিশ্বাস আয়োজকদের।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ঈদের এমন আমেজ তারা আগে কখনো দেখেননি। ক্যাম্পাসে এবারের এমন উৎসবমুখর পরিবেশে ঈদ উৎযাপন করতে বাড়ি যাচ্ছেন না উন্নয়ন অধ্যায়ন বিভাগের স্যার এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ ফয়সাল।

তিনি আমার দেশকে বলেন, এবারের ঈদে যে খুশির আমেজ ও উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে তা আগে কখনো দেখা মেলেনি। বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ঈদ উৎযাপনে নানা কর্মযজ্ঞ আয়োজন করছে। নজিরবিহীন এমন আয়োজনে আমরা আনন্দিত।

এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরবানি, মেজবানি, খেলাধুলা- সব মিলিয়ে এবারের ঈদে ঢাবি শিবিরের আয়োজন পাচ্ছে ব্যতিক্রমী ও উৎসবমুখর এক মাত্রা। যা শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পাচ্ছে।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান