হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাবির সিনেট অধিবেশনে দাওয়াত পেলেন যুবলীগ নেতা

জাবি প্রতিনিধি

ফ্যাসিস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটের ৪২ তম বার্ষিক সভায় দাওয়াত পেয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদকসহ চিহ্নিত আওয়ামী দোসরেরা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক কর্মকর্তা।

জানা যায়, শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিকেল সাড়ে তিনটা থেকে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সিনেট সদস্য হিসেবে দাওয়াত পেয়েছেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ ও আওয়ামী লীগের মনোনীত গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোতাহের হোসেন মোল্লাসহ জুলাই হামলায় মদদদাতা শিক্ষকেরা।

দাওয়াত প্রাপ্ত আওয়ামী দোসররা হলেন, অধ্যাপক শরীফ এনামুল কবির, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক তপন কুমার শাহা, অধ্যাপক শফিক উর রহমান, অধ্যাপক এ এ মামুন ও অধ্যাপক শাহেদুর রশিদ, অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান ও জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী জামিল।

এরা সরাসরি জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করেন এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার মদদ দেন।

বিষয়ে প্রতিবাদ জানিয়ে জাবি শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘সিনেটের নামে আমরা আওয়ামী পুনর্বাসন মেনে নেব না। আমাদের বলতে লজ্জা হয় উপাচার্য নিজেকে গণঅভ্যুত্থানের প্রোডাক্ট দাবি করে, তিনি কীভাবে চিহ্নিত আওয়ামী দোসর ও গণঅভ্যুত্থানে বিরোধিতাকারীদের সিনেটে দাওয়াত দেন। আওয়ামী পুনর্বাসনের চেষ্টা জাবি শিবির কোনোভাবেই মেনে নিবে না।’

এবিষয়ে বাগছাসের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘জাবি প্রশাসন যদি মনে করে তারা কালকের সিনেট অধিবেশনের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন করবে তাহলে আমরা তাদের ছেড়ে কথা বলব না। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই কোনোভাবেই সিনেটে আমরা আওয়ামী দোসরদের মেনে নিব না।’

এ বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক কামরুল আহসানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাড়া দেননি।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে