হোম > শিক্ষা > ক্যাম্পাস

শান্তিপূর্ণ ভোট হলেও ফলের আগে নানা অভিযোগ বাগছাস নেতা রাফির

চাকসু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিকাল চারটায় শেষ হয়েছে। তবে ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তার আধা ঘন্টা আগে থেকেই বিবিএ ফ্যাকাল্টিতে দু'পক্ষের উত্তেজনা বিরাজ করছে৷ দিনভর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফলের আগ মুহুর্তে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বাগছাসের নেতা খান তালাত মাহমুদ রাফি।

বিকাল চারটায় বিবিএ ফ্যাকাল্টিতে গিয়ে দেখা যায়, অন্যান্য অনুষদের চেয়ে বিবিএ অনুষদে কয়েক হাজার শিক্ষার্থী জড়ো হয়েছেন৷ তবে নারী শিক্ষার্থীদের বেশিরভাগই ভোটগ্রহণ শেষে হলে ও নগরে শাটল যোগে ফিরে গেছেন৷ এছাড়া পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে রয়েছেন৷ আশেপাশে ছাত্রদল ও শিবিরের নেতাদেরও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। তবে ছাত্রদল ও শিবিরের কেউ কোন অভিযোগ না করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খান তালা মাহমুদ রাফি অভিযোগের ঝাপি খুলে বসেন। এসময় তিনি জানান, সকাল থেকে ইসলামী ছাত্রশিবিরের নেতারা ১০০ মিটারের মধ্যে প্রচারণা চালানোর নিয়ম না থাকলেও তারা টেবিল বসিয়ে প্রচারণা চালিয়েছেন৷ তাছাড়া লাইনে দাঁড়িয়ে লিফলেট দিয়েছেন শিক্ষার্থীদের। তিনি আরও বলেন, প্রশাসনকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি৷ প্রশাসন শিক্ষার্থীরা যেন ভোট দিতে না পারে সেজন্য কৃত্রিম সংকট তৈরি করেছেন৷ এতে শিবিরের রিজার্ভ ভোট দিয়ে জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। এসময় সুনির্দিষ্ট কোন গুরুতর অভিযোগ রয়েছে কিনা কিংবা সকাল থেকে কেন এসব অভিযোগ জানানো হয়নি জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

এদিকে খান তালা মাহমুদ রাফির করা এসব অভিযোগ উড়িয়ে দিয়ে শিবিরের নেতারা জানিয়েছেন, এ ধরণের অভিযোগ সত্য নয়৷ কারা টেবিল বসিয়ে প্রচারণা করেছেন, কারা লাইনে দাঁড়িয়ে ভোটারদের হাতে স্লিপ দিয়েছেন সারাদিন তা চবি শিক্ষার্থীরা দেখেছেন৷ বিকালে ফলাফলের আগ মুহুর্তে হট্টগোল করতে এসব করা হচ্ছে।

চাকসুতে কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী জোনায়েদ খান রাহাত জানান, এই নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। আমি জয়লাভ করি বা না করি সেটা ভিন্ন বিষয়। নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে কারো দ্বিমত থাকার কথা নয়৷ তিনি আরও জানান, ইস্যু সৃষ্টি করার জন্য নানা অনিয়মের অভিযোগ তুলছে একটি পক্ষ। ওএমআর পদ্ধতিতে জাল ভোট দেওয়ার যেহেতু সুযোগ নাই সেহেতু এসব অভিযোগ ভিত্তিহীন৷ সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন

দুই গ্রুপের হাতাহাতি: মোবাইল কেড়ে সাংবাদিকের ভিডিও ডিলেট করালেন ছাত্রদল নেতা

চবিতে ৭ হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের ইফতার মাহফিল

বাকৃবিতে শিবিরের ‘বারাকাহ ইফতারে’ সহস্রাধিক ছাত্রীর অংশগ্রহণ

৪ হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের ইফতার

ঝুলে আছে ঢাবি উপাচার্য নিয়োগ, স্থবির কার্যক্রম

ছাত্রদলের উদ্যোগে ঢাকা কলেজে ইফতার মাহফিল অনুষ্ঠিত