হোম > শিক্ষা > ক্যাম্পাস

পোশাক নিয়ে রাবি প্রশাসনের বিজ্ঞপ্তি

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন জানিয়েছেন, ‘নিজস্ব বিশ্বাস ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিধানের অধিকার সকলের রয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন কথা বলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সকলের ব্যক্তিগত স্বাধীনতায় পূর্ণ বিশ্বাস রাখে। এ বিষয়ে কোনো ধরনের কটূক্তি বা হয়রানির অভিযোগ থাকলে তা কর্তৃপক্ষকে জানাতে পরামর্শ দেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এই নীতি নারী শিক্ষার্থীদের হিজাব ও নিকাব ব্যবহারের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। যদি কখনো কোনো নারী শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করার প্রয়োজন হয়, তবে সর্বোচ্চ সংবেদনশীলতা বজায় রেখে প্রয়োজনে নারী শিক্ষকের সহায়তা নেওয়া যেতে পারে। কর্তৃপক্ষ আশা করে, সংশ্লিষ্ট সকলেই এই বিষয়ে সহযোগিতা করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম বলেন, প্রত্যেকেরই পোশাকের স্বাধীনতা রয়েছে। প্রত্যেকেই তাদের মর্যাদা, ধর্ম, সামাজিকতা এবং পেশাদারিত্ব অনুযায়ী পোশাক পরবে। এতে কোনো বাধা থাকা উচিত নয়। তবে এই পোশাকের মাধ্যমে কারোর মূল্যবোধে যেন আঘাত না করে, সেই বিষয়টি খেয়াল রেখে সবাই স্বাধীনভাবে পোশাক পরবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার