হোম > শিক্ষা > ক্যাম্পাস

জুলাই বিপ্লব: ইবি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ফল প্রকাশ

প্রতিনিধি, ইবি

'জুলাই শহীদ দিবস' উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট ) দুপুরে 'জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম এই তথ্য দিয়েছেন।

গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 'জুলাই বিপ্লব/স্বাধীনতার নতুন সূর্য/বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়' বিষয় ভিত্তিক চিত্রাঙ্কন, গ্রাফিতি অঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। এতে বিভিন্ন বিভাগে বিশ্ববিদ্যালয়ের এবং ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রকাশিত ফলাফল, চিত্রাঙ্কনে ক গ্রুপে (প্রথম থেকে তৃতীয় শ্রেণি) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে শেখ উমামা, সাইফ ও রুশা। চিত্রাঙ্কন খ গ্রুপে (চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি) বিজয়ী হয়েছে যথাক্রমে শেখ জুমানা, রাহি ও মোছা. মাইশা। গ গ্রুপে (সপ্তম থেকে দশম শ্রেণি) কৃতিত্ব দেখিয়েছে যথাক্রমে খাদিজা তারান্নুম, আয়েশা তাবাসসুম ও খোন্দকার লামিয়া।

গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগের অন্তি খাতুন প্রথম, সুদীপ রায় দ্বিতীয় এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মো. হাসিব রামিম তৃতীয় স্থান অধিকার করেছেন। প্রত্যেকেই ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রচনা প্রতিযোগিতায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের মো. ইয়াছিন আরাফাত প্রথম, এনভায়রনমেন্ট সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২২-২৩ শিক্ষাবর্ষের মো. রবিউস সানি জোহা দ্বিতীয় এবং দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের মুহাম্মদ রাকিব উদ্দিন তৃতীয় স্থান অধিকার করেছেন।

সবুজ মাঠে খেজুর হাতে : বিশ্ববিদ্যালয়ে ইফতার গল্প

রাবির সমাজবিজ্ঞান বিভাগের কুরআন উপহার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবস উদযাপন

পবিপ্রবির উপ-উপাচার্যের বিরুদ্ধে সাইটেশন জালিয়াতির অভিযোগ

ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে ‘হিফযুল কোরআন ও তিলাওয়াত প্রতিযোগিতা’ শুরু

সিমাগো র‍্যাঙ্কিংয়ে গবেষণায় দেশসেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

হাসনাত আবদুল্লাহর প্রশংসায় ফেসবুক পোস্ট, বহিষ্কার ছাত্রদল নেতা

বাকৃবিতে ছাত্রদলের আশ্রয়ে ছাত্রলীগ পুনর্বাসনের চেষ্টা, রুখে দিল শিক্ষার্থীরা

ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অ্যালামনাই কমিটি

আমি এমন কোনো অপরাধ করিনি যে এভাবে শোকজ করতে হবে