হোম > শিক্ষা > ক্যাম্পাস

সফলতার জন্য পরিশ্রমের অবদান ৯০ ভাগ: ড. নিয়াজ আহমদ খান

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ ড. নিয়াজ আহমদ খান বলেন মেধার দাম আছে। কিন্তু সফলতার জন্য পরিশ্রম অনেক বেশি গুরুত্বপূর্ণ। মেধার ভাগ ১০%। অপরদিকে পরিশ্রম হচ্ছে ৮০-৯০%। সুতরাং পরিশ্রম করতে হবে। পরিশ্রমের সাথে মেধা যোগ করলেই সফলতা আসবে।

মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে এবং এসবিএসি ব্যাংকের সহযোগিতায় এসএসসি ২০২৫ ও এইচএসসি ২০২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এসব কথা বলন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, সাংবাদিকদের প্রতি ঋণ আছে। ঢাকসু নির্বাচন খুবই চ্যালেঞ্জ ছিল। এই নির্বাচনে সাংবাদিকরা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, রেজাল্ট ভালো করার পর মনের মধ্যে একটু উরু উরু ভাব আসে। আমাদের চিন্তা করার দরকার এই ভালো রেজাল্ট মা-বাবা, পরিবার এমনকি রাস্তায় দেখা হওয়া মানুষও অনেক বড় উপকার করে। এই মানুষগুলোর অবদান স্মরণ করলে এই উরু উরু ভাব কেটে যাবে। আমি আজকে এসেছি এই কৃতি শিক্ষার্থীদের সাথে একটু সময় কাটাতে।

বিশেষ অতিথির বক্তব্যে এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান বলেন,  আজকে যেই ছেলেমেয়েরা কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পাচ্ছে, তাদের গড়ে তুলেছে মায়েরা। আগামীতে বাংলাদেশ কিভাবে গড়ে উঠবে, সেটা আজকের শিক্ষার্থীরা নির্ধারণ করবে। আগামীর বাংলাদেশকে  উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে আজকের ছেলেমেয়েরাই ভূমিকা রাখবে। ২৪ এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

একটা সন্তান যদি ভালো হয়, তাহলে পরিবার, সমাজ এমনকি একটা দেশকে আলোকিত করে।বিশেষ করে সন্তানকে ভালোভাবে গড়ে তুলতে মায়েদের ভূমিকা অসামান্য। এখানে উপস্থিত সকল মায়েরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করবে বলে আমি আশাবাদী।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন বলেন,  আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিল সেরা ছাত্র হওয়ার চেয়ে ভালো মানুষ হও। এখানে উপস্থিত শিক্ষার্থীদের বলব পৃথিবীর সবকিছু জয় করার দরকার নেই, তোমরা ভালো মানুষ হও।  বাবা-মাূদের বলব, সন্তানদের এমনভাবে গড়ে তুলতে হবে যেন, বৃদ্ধ বয়সে আমাদের বৃদ্ধাশ্রমে থাকতে না হয়। সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন  কৃতি শিক্ষার্থীদের বাবা-মা এবং ডিআরইউয়ের সদস্যরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার