হোম > শিক্ষা > ক্যাম্পাস

জবি প্রশাসনের কাছে ইউটিএলের ২০ দফা দাবি

প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে ২০ দফা দাবি জানিয়েছে শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।

রোববার (২ নভেম্বর) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর এক স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।

ইউটিএলের দাবি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে নিয়মিত সিন্ডিকেট সভা আয়োজন, শিক্ষকদের নিয়মিত ও সময়মতো পদোন্নতি, শিক্ষক সংকট নিরসনে দ্রুত নতুন শিক্ষক নিয়োগ, এবং শিক্ষক-কর্মচারী ও তাদের পরিবারের জন্য স্বাস্থ্য-বিমা স্কিম চালু করার দাবি জানানো হয়।

এছাড়া তারা শিক্ষকদের বই ভাতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের সব কর্মচারীর জন্য সরকারি কর্মচারীদের মতো আর্থিক সুবিধা, উচ্চতর গবেষণাকে উৎসাহিত করতে এমফিল ও পিএইচডি ফেলোশিপ চালু, উন্নত মেডিকেল সেন্টার স্থাপন, গুরুত্বপূর্ণ স্থানে শীতাতপ ব্যবস্থা নিশ্চিত, এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আধুনিক জিমনেসিয়াম প্রতিষ্ঠার দাবি জানান।

অন্য দাবির মধ্যে রয়েছে শিক্ষকদের ক্লাব ও অতিথি শিক্ষাবিদদের জন্য রেস্ট হাউস নির্মাণ, উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা, এবং শিক্ষার্থীদের সুবিধার্থে স্বল্পমূল্যে ফটোকপি মেশিন স্থাপনসহ ক্যাম্পাস-সংক্রান্ত বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন।

এ বিষয়ে ইউটিএলের জবি শাখার আহ্বায়ক ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু লায়েক বলেন, “গত ২৬ অক্টোবর ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর জগন্নাথ বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের কমিটি ঘোষণার পর আমরা প্রথম কার্যনির্বাহী সভায় বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলো চিহ্নিত করেছি। সেই অনুযায়ী আজ প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করে ২০টি দাবি জানিয়েছি। প্রশাসন আমাদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।”

এ সময় উপস্থিত ছিলেন ইউটিএলের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন, জবি চ্যাপ্টারের সদস্য সচিব আইন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদী, এবং কমিটির অন্যান্য সদস্যরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার