হোম > ফিচার > ক্যাম্পাস

ঢাবিতে স্ট্রাইকিং ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত, চলবে তল্লাশি অভিযান

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে এবং আসন্ন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় প্রশাসন একগুচ্ছ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ক্যাম্পাসে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন, তল্লাশি অভিযান, ভবঘুরে উচ্ছেদসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) উপাচার্যের সভাকক্ষে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি নিরাপত্তা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

গৃহীত সিদ্ধান্তগুলো হলো-বিশ্ববিদ্যালয় এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে;

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ক্যাম্পাসের ছয়টি প্রধান গেটে তল্লাশি অভিযান চালানো হবে; এই তল্লাশিতে অংশ নেবে আনসার, সশস্ত্র পুলিশ ও প্রক্টরিয়াল টিম; ভবঘুরে উচ্ছেদে নিয়মিত অভিযান চালাবে পুলিশ ও প্রক্টরিয়াল দল,পুনর্বাসনে সহায়তা চাওয়া হবে সমাজকল্যাণ

মন্ত্রণালয়ের; ক্যাম্পাসের চারপাশে সেনা টহল বৃদ্ধির বিষয়ে সেনাবাহিনীকে চিঠি দেওয়া হবে;

ছাত্রসংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করে নিরাপত্তা নিয়ে আলোচনা হবে;

ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বৃদ্ধি ও নষ্ট ক্যামেরা সংস্কার করা হবে; এবং রাতের আলোকসজ্জাও জোরদার করা হবে;

সম্প্রতি ক্যাম্পাসে ককটেল উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি এনএসআই ও ডিজিএফআই’র মাঠ পর্যায়ের নজরদারি বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সাম্য হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে আইন মন্ত্রণালয় এবং তোফাজ্জল হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করতে পিবিআইকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাংবাদিক ও ঢাবি শিক্ষার্থীর ওপর হামলা, ডাকসুর নিন্দা

সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থী–সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডাকসুর নিন্দা

চবিতে দুইদিনে ১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর উদ্বোধন

জাবি প্রেসক্লাবের সভাপতি আমার দেশের তাওহীদ, সম্পাদক ওসমান