হোম > শিক্ষা > ক্যাম্পাস

দায়িত্ব গ্রহণের আগেই ‎ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ‎

প্রতিনিধি, বেরোবি

‎বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) হল শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. ফেরদৌস রহমান দায়িত্ব গ্রহণের আগেই পদত্যাগ করেছেন।

‎

‎জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ২ টায় বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। দায়িত্ব দেওয়ার তিন ঘণ্টা পর বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দায়িত্ব গ্রহণের অস্বীকার জানাই।

‎

‎পদত্যাগের বিষয়ে অধ্যাপক মো. ফেরদৌস রহমান বলেন,গতকাল বিকেলেই আমি জানিয়েছি আমি দায়িত্ব নিবো না। আর এক রকম আমাকে না জানিয়েই এই দায়িত্ব দেওয়া হয়। আমি আমার মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধানের পদ কয়েক দিন আগেই ছেড়ে দিয়েছি। আমি আর দায়িত্ব নিতে চাই না।

‎

‎অধ্যাপক মো. ফেরদৌসর রহমানকে না জানিয়ে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, আমি একটি মিটিং এ আছি পরে কথা বলব। এ বিষয় সিন্ডিকেট মেম্বার কে জিজ্ঞেসা করা লাগবে।

‎

‎প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ১৭ বছর পর প্রথমবারের মতো ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচন আয়োজনের প্রক্রিয়া চলছে। গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের বিধিমালা পাস হয়, যা নির্বাচনের পথ উন্মুক্ত করে দেয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের

শাবিপ্রবিতে আগামীকাল ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ জাতীয় প্রতিযোগিতার বিভাগীয় পর্ব

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে

ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাবির শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ব্যক্তিগত কারণ দেখিয়ে ঢাবির পাঁচ সহকারী প্রক্টরের পদত্যাগ

নন্দলাল না হয়ে আপনারা মাঠে আসেন, আমরা লড়াই করি: ছাত্রদলকে আম্মার