হোম > শিক্ষা > ক্যাম্পাস

মানারাত ইউনিভার্সিটির ট্রেজারার হলেন মো. মনিরুল ইসলাম

আতিকুর রহমান নগরী

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হিসেবে যোগ দিয়েছেন মো. মনিরুল ইসলাম। রোববার আশুলিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক নিয়োগপ্রাপ্ত নবনিযুক্ত ট্রেজারার মো. মনিরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করেন।

একই সঙ্গে তিনি ট্রেজারার হিসেবে তার যোগদানে বিশ্ববিদ্যালয়ের আর্থিক কাঠামো আরও সুসংহত ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুলের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিজনেস অ্যান্ড ইকোনোমিকস স্কুলের ডিন মো. মাহবুব আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এইচ.এম. আবু সাঈদ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর আতাউর রহমান, ফার্মেসি বিভাগের প্রধান মো. রেজাউল করিম, আইন বিভাগের প্রধান আব্দুল্লাহ হিল গনি, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু, ভর্তি বিভাগের পরিচালক আব্দুল কাদের, অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের পরিচালক ফরিদ উদ্দীন আহমেদ, ছাত্র বিষয়ক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল মতিন প্রমুখ।

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

এআই বিপ্লবের যুগে শিক্ষার্থীদের জন্য সেরা ছয় বিষয়

পার্সোনাল ব্র্যান্ডিং: নিজেকে চেনানোর বিজ্ঞান

জার্মানির স্টুডেন্ট ভিসা: আবেদন থেকে অনুমোদন, যা জানা জরুরি

তারেক রহমানের আহ্বানে ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে মানুষ

ছয় দফা মেধাতালিকার পরও কুবিতে ফাঁকা ১১৩ আসন