হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন রাবিপ্রবির দুই শিক্ষক

আমার দেশ অনলাইন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা প্রকল্পের অনুদান পেয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) দুই শিক্ষক।

সোমবার বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক মৌলিক গবেষণাকর্মে সহায়তাদানের জন্য প্রত্যেক গবেষককে প্রায় ৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়।

প্রকল্প পাওয়া শিক্ষকেরা হলেন— ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মুহাম্মদ রহিম উদ্দিন এবং ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. মতিউর রহমান চৌধুরী।

ইউজিসির এই প্রকল্প অনুমোদনের ব্যাপারে ড. মুহাম্মদ রহিম উদ্দিন বলেন, 'ইউজিসি থেকে ফান্ড পেয়ে বেশ ভালো লাগছে। আমরা এই প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তরুণদের কর্মসংস্থান তৈরির প্রক্রিয়া নিয়ে কাজ করব, যা পার্বত্য চট্টগ্রামের এবং বাংলাদেশের আর্থিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে। এছাড়া আমি যেহেতু আর্থিক বিষয় ও কর্মসংস্থান নিয়ে কাজ করি, ভবিষ্যতে এ-সম্পর্কিত আরও কাজ করার চেষ্টা করব।’

ড. মতিউর রহমান বলেন, ‘গবেষণার জন্য অনুদান পেলে আনন্দ লাগে। অনুদান গবেষককে অনুপ্রেরণা দেয়। ইউজিসি থেকে যে গবেষণা অনুদানটা আমি পেয়েছি, সেটা আমার গবেষণার ক্ষেত্রে সাহায্য করবে। মৌলিক গবেষণাগুলোকে উদ্বুদ্ধ করা আমাদের উচিত। আমাদের এ গবেষণা কাপ্তাই লেকের মৎস্য সম্পদের উন্নয়নে ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর গবেষককদের মৌলিক গবেষণাকর্মে সহায়তা প্রদান করে।

এলআর

তজুমদ্দিনে ৩৯ সরকারি ঘর এখনো আওয়ামীদের দখলে

‘মহামারি এলাকা’ ঘোষণার দাবি বিএনপির

পাঁচ জেলা থেকে ১৯ হাজার পুলিশ নিয়োগ, তদন্তে সরকার

এ যেন ক্যাম্পাসের অগণন, স্মৃতির অধ্যায়ের সমাপ্তি

সুলভ মূল্যে ওষুধ পৌঁছাতে সরকারের হস্তক্ষেপ চায় বাপি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার

জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হবে নোয়াখালী: এমপি শাহজাহান

সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা