হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে টিসি

স্টাফ রিপোর্টার

বিভিন্ন ঘটনা ও সমস্যায় ঢাকা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল এবং ৪২ শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের বিভিন্ন ঘটনা ও সমস্যার কারণে ৯ জনের ভর্তি বাতিল এবং ৪২ জনকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বিভিন্ন উদ্ভূত ঘটনার সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের সম্পৃক্ত থাকার সংবাদ পাওয়া যাচ্ছে। এ অবস্থায় শিক্ষার্থীদের আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে।

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশি হামলার তীব্র নিন্দা ছাত্রীসংস্থার

অধ্যক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, পদত্যাগ না করলে ক্লাস-পরীক্ষা বন্ধ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিকসের শিক্ষার্থীদের বিক্ষোভ

'ইউজিসির কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন'

শতভাগ ফেল, ঢাকা বোর্ডের ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

এসএইউর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা

এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শিক্ষকদের প্রতি এনইউ ভিসির আহ্বান

সেনাবাহিনী পরিচালিত ৫১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ৯৬.৫১ শতাংশ