হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে আ.লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ ছাত্রদলের

জাবি প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করে দলটির রাজনৈতিক পুনর্বাসনের বয়ান তৈরির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষকসহ কতিপয় শিক্ষকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।

আজ শনিবার জাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

অভিযুক্ত তিন শিক্ষক হলেন— নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, দীর্ঘ দুঃশাসনের পর ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করে। এমন প্রেক্ষাপটে ওই তিন শিক্ষকসহ কয়েকজনের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল ও তাদের পক্ষে জনমত তৈরির দুরভিসন্ধি দেখা যাচ্ছে।

সংগঠনটির ভাষ্যমতে, বর্তমানে দলটির কার্যক্রম আইনত নিষিদ্ধ থাকলেও নেতাকর্মীরা মানুষের জানমাল ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ ও নাশকতা চালাচ্ছে। ভুক্তভোগীদের ন্যায়বিচার ও অতীতের অপরাধের দায় স্বীকার না করে ওই শিক্ষকরা চতুরতার সঙ্গে সুস্পষ্ট অবস্থান এড়িয়ে যাচ্ছেন এবং মতপ্রকাশের স্বাধীনতার নামে ইতিহাস বিকৃত করছেন বলে বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়।

জাবি ছাত্রদল স্পষ্ট করেছে যে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আড়াল করে কোনো দায়মুক্তির বয়ান তারা গ্রহণ করবে না এবং এই বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের পুনর্বাসনকেন্দ্র হতে দেওয়া হবে না। এ ধরনের অপচেষ্টা শিক্ষার্থীরা রুখে দেবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু

চীনে সম্পূর্ণ ফ্রিতে উচ্চশিক্ষা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

ছাত্রীদের ওপর গভীর রাতে পুলিশি হামলার তীব্র নিন্দা ছাত্রীসংস্থার

অধ্যক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, পদত্যাগ না করলে ক্লাস-পরীক্ষা বন্ধ

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিকসের শিক্ষার্থীদের বিক্ষোভ

'ইউজিসির কার্যক্রমকে জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন'

শতভাগ ফেল, ঢাকা বোর্ডের ২৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

এসএইউর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা