হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

এইচএসসির দ্বিতীয় দিনে বাড়ল অনুপস্থিতি ও বহিষ্কারের সংখ্যা

স্টাফ রিপোর্টার

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আরো বেড়েছে। একইসঙ্গে বেড়েছে বহিষ্কারের সংখ্যাও। শনিবার ৯টি সাধারণ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় মোট অনুপস্থিত ছিলেন ২৭ হাজার ৩২৭ জন। আর বহিষ্কার হয়েছেন ১৭ জন।

এর আগে গত বৃহস্পতিবার প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ছিল ২৪ হাজার ৭৮৪ জন। আর বহিষ্কার হয়েছিলেন ৭ জন শিক্ষার্থী।

আন্ত: শিক্ষা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেছিলেন ৮ লাখ ৪১ হাজার ১১৫ জন। অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৬৩৯ জন (২ দশমিক ২৮ শতাংশ)।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ৭৯ হাজার ৯১ জন । এই বোর্ডে ৫ হাজার ২০২ জন (৬ দশমিক ১৭ শতাংশ) অনুপস্থিত ছিলেন।

এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ইংরেজি-২ পরীক্ষায় ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৮৩ হাজার ২৬৩ জন। ২ হাজার ৪৮৬ জন পরীক্ষার্থী (২ দশমিক ৯০ শতাংশ) এই বোর্ডে অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে কুমিল্লা ও বরিশাল বোর্ডে ২ জন করে এবং রাজশাহী, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেছে। আর মাদ্রাসা বোর্ডে ৭ জন ও কারিগরি বোর্ডে ৩ জন বহিষ্কার হয়েছেন। তকে কোন বোর্ডে পরিদর্শক বহিষ্কার হয়নি।

গত বৃহস্পতিবার শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে দেশের ৯ হাজার ৪৩৯টি প্রতিষ্ঠানের মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থী অংশ নিচ্ছেন । গত বারের তুলনায় যা ২২ হাজার ৭৬৬ জন বেশি।

প্রথমদিনে সাধারণ ৯টি শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিলেন ১৭ হাজার ২৩৩ জন (২ দশমিক শূন্য এক শতাংশ)। আর কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে ও যশোর বোর্ডে ২ জন সহ মোট ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৮৫ হাজার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন চার হাজার ৪৭৮ জন (৫ দশমিক ২৬ শতাংশ)। এই বোর্ডের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আর কারিগরি শিক্ষাবোর্ডের ৮৩ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন তিন হাজার ৭৩ জন (৩ দশমিক ৬৭ শতাংশ)। এই বোর্ডেও একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছিলেন।

সূত্রমতে, এবার দেশের সাধারণ সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি পরীক্ষা। আগামী ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা চলবে; আর ১৫ আগস্টের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। প্রশ্নফাঁস ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সিসিটিভি ক্যামেরার আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

লংমার্চের আগেই গণভোটের রায় মানার ঘোষণা দিন

গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও আ.লীগ নেতা আলমগীর চৌধূরী আটক

বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দফায়-দফায় সংঘর্ষ, আহত ২৫

বড় জয়ে সিরিজ নিজেদের করে নিলো ইংল্যান্ড

বৃষ্টিতে কমছে গরম, আরও স্বস্তির আভাস

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

কৃতি শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান

বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে চীন ও পাকিস্তান

যে কারণে দুই-তিন দিনেই শেষ হচ্ছে টেস্ট