হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

জাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর, সেক্রেটারি মাজহারুল

প্রতিনিধি, জাবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন এবং সেক্রেটারি হয়েছেন ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও জাকসুর জিএস মাজহারুল ইসলাম।

সোমবার সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৬ সেশনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মাজহারুল ইসলাম।

জাবি শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসার সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান শাখা সেক্রেটারি হিসেবে মাজহারুল ইসলামকে মনোনীত করেন।

ইউজিসির গবেষণা প্রকল্প পেলেন রাবিপ্রবির দুই শিক্ষক

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান হাই কমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টুডেন্ট ভিসা রিজেক্ট হওয়ার প্রধান ৫টি কারণ

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

হিট প্রকল্পের ডিপিপি সংশোধন জুনে শেষ করার নির্দেশ

বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় টিকতে বিডিরেনের সেবার প্রয়োজন

ছাত্রদলের ‘আদু ভাইদের’ সিট দিয়ে তোপে প্রশাসন

নোবিপ্রবিতে আগ্রহ কম বিদেশি শিক্ষার্থীদের

হিট প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষায় বড় রূপান্তরের প্রত্যাশা ইউজিসি চেয়ারম্যানের