হোম > শিক্ষা > উচ্চশিক্ষা

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তান হাই কমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

পাকিস্তান হাই কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। মঙ্গলবার এই বৈঠকে অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।

অন্য সদস্যরা হলেন ডেপুটি হাই কমিশনার মুহাম্মদ ওয়াসিফ ও পাকিস্তান হাই কমিশনের কাউন্সিলর কামরান দাঙ্গাল। ইউজিসির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান ও প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন ।

পাকিস্তান হাই কমিশনার সভায় অবহিত করেন যে, শীঘ্রই ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে ১৫ সদস্যের একটি বাংলাদেশি প্রতিনিধি দল পাকিস্তান সফর করবে। সফরকালে প্রতিনিধি দলটি পাকিস্তানের বেশ কিছু উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবে। শিক্ষা ও গবেষণায় প্রতিষ্ঠানসমূহের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, প্রতিনিধি দলটির আসন্ন পাকিস্তান সফরের মাধ্যমে দেশটির উচ্চশিক্ষা ও গবেষণা খাতে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান প্রত্যক্ষভাবে অনুধাবনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হবে। এই অভিজ্ঞতা বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক ভূমিকা রাখতে পারে।

পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার বলেন, চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, সামাজিক বিজ্ঞান, কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি উল্লেখ করেন, দেশটির কিছু পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধন করেছে।

এলআর

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা