হোম > শিক্ষা > লেখাপড়া

গোপালগঞ্জের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে মাদারীপুর ও ফরিদপুরে

আমার দেশ অনলাইন

গোপালগঞ্জ জেলায় এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলার কয়েকটি কেন্দ্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ।

আজ রোববার দুপুরে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার কেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষা রাজৈর এবং কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আলফাডাঙ্গায়। কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্র, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজৈরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রে।

রূহ ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ হিফয কনভোকেশন অনুষ্ঠিত

ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ বাড়াতে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ এনসিটিবির

খেলাধুলার মাধ্যমে শিশুদের শেখার আগ্রহ বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার সংস্কারে পাঁচ বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাফল্য উদযাপনে ‘স্বপ্ন সারথী’র সংবর্ধনা

দ্বীন শিক্ষার মানোন্নয়ন ও কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় সম্মেলন

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জরুরি: ইউজিসি সদস্য

দেশের সব সরকারি কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি