হোম > শিক্ষা > লেখাপড়া

অনলাইন-অফলাইনে ক্লাস শুরু শনিবার

স্টাফ রিপোর্টার

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

রাজধানীর নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ‘অনলাইন-অফলাইন ক্লাস’ কার্যক্রম আগামী শনিবার (১১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এসব স্কুলে সপ্তাহের প্রতি শনিবার, সোমবার ও বুধবার সশরীরে এবং রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়া হবে। যানজট কমানো ও জ্বালানি তেলের সাশ্রয়ের জন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। এ সময় শিক্ষাসচিবসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত বুধবার এ বিষয়ে সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, শিক্ষকেরা স্কুলে এসেই অনলাইন ক্লাস নেবেন। আগে পাঁচ দিন ক্লাস কার্যক্রম চললেও এখন থেকে তিন দিন স্কুলে এসে এবং বাকি তিন দিন বাসায় থেকে ক্লাস করবে শিক্ষার্থীরা। শহরের প্রসিদ্ধ স্কুলগুলো এবং আগ্রহীরা এই কার্যক্রমে অন্তর্ভুক্ত হবে। এটি সারা দেশের সব স্কুলের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে না। মহানগর পর্যায়ে যেখানে যানজট বেশি, সেখানকার স্কুলগুলো এই নিয়মের আওতায় আসতে পারবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল এডুকেশনের দিকে নিয়ে যেতে চাওয়া হচ্ছে। আপাতত তিন দিন অনলাইন ও তিন দিন সশরীরে ক্লাস শুরু করা হোক; কোনো সমস্যা দেখা দিলে পরে তা সমাধান করা হবে।

অনলাইন-অফলাইন ক্লাস নিয়ে সিদ্ধান্ত জানা যাবে আজ

অনলাইন ক্লাসের ৩+৩ মডেল বাতিল দাবিসহ বিকল্প ৪ প্রস্তাব

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া

অস্ট্রেলিয়ায় ওয়ার্ক ভিসা পেতে যা করতে হবে

চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত : আবেগ নয়, যুক্তির ভিত্তিতে

মাছ কীভাবে অক্সিজেন নেয়

সুইডেনে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় নৈতিক শিক্ষা কেন প্রয়োজন

বিদেশি শিক্ষার্থীদের জন্য ই-ভিসা চালু করল যুক্তরাজ্য

ইংরেজি শেখার সহজ ও কার্যকর কৌশল