হোম > প্রবাস

বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের ট্রাস্টিবোর্ড গঠন

আমার দেশ ডেস্ক

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্ক’-এর নতুন ট্রাস্টিবোর্ড গঠন করা হয়েছে। জ্যাকসন হাইটসে গত ২০ এপ্রিল বাংলাদেশ সোসাইটির কার্যকরি কমিটির সভায় সর্বসম্মতিক্রমে ১২ সদস্যের এ ট্রাস্টিবোর্ড গঠন করা হয়।

কমিটির ট্রাস্টিরা হলেন— শাহ নেওয়াজ, কাজী আজম, কাজী আজহারুল হক মিলন, আব্দুর রহিম হাওলাদার, ফখরুল ইসলাম দেলোয়ার, আকতার হোসেন, আতরাউল আলম, জোনায়েদ চৌধুরী, আহসান হাবিব , আজিমুর রহমান বোরহান, ডা. ইনামুল হক ও নাঈম টুটুল।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।

গত বছর সেলিম ও আলী প্যানেল ১৮ হাজার প্রবাসী বাংলাদেশিদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তাদের নেতৃত্বাধীন কমিটিই এই ট্রাস্টিবোর্ড গঠন করা হয়। সহসাই ট্রাস্টিবোর্ডের সদস্যরা বৈঠকে বসে বোর্ডের চেযারম্যান নির্বাচিত করবেন। বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন নতুন ট্রাস্টিবোর্ডকে অভিনন্দন জানিয়েছেন।

তারা বলছেন, এই বোর্ড সংগঠনের সব অনিয়ম ও অসংগতি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে পারবে। যেকোন জটিলতা তৈরি হলে কার্যকরি কমিটিকে পরামর্শ দেবে।

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত