হোম > প্রবাস

সৌদিতে সড়কে ঝরল বাংলাদেশির প্রাণ

আমার দেশ অনলাইন

মক্কায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি মফিজুর রহমান। ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় মফিজুর রহমান নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মফিজুর রহমান (৬৫) চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার বাসিন্দা।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মক্কায় তারাবির নামাজ শেষে বাসায় ফিরছিলেন মফিজুর। পথে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এক দশকেরও বেশি সময় ধরে তিনি মক্কায় কর্মরত ছিলেন।

নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছে নিহতের পরিবার।

সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুমধুর কণ্ঠে মুগ্ধতা ছড়াচ্ছেন বাংলাদেশি হাফেজরা

ইতিহাস ভুলতে আসিনি, সত্য প্রতিষ্ঠা করতে আমরা একত্র

কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

দুই দেশে দেড় লাখ মানুষের সহায়তায় এইসিএসবি

অস্টিয়ার ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুয়েতে বিস্ফোরণে বাংলাদেশি যুবক নিহত

শ্রমবাজার সম্প্রসারণে সাপ্তাহিক অগ্রগতি প্রতিবেদন দিতে হবে

লন্ডনে চাঁদপুর জেলা সমিতির উদ্যোগে ইফতার

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ক্যালিফোর্নিয়া বিএনপির ইফতার মাহফিল