হোম > প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসে এবি পার্টির স্মারকলিপি

বিশেষ প্রতিনিধি

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা দ্রুত সমাধানে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর কুয়ালামাপুরে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

মঙ্গলবার এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

দূতাবাসের পরিষেবা, শ্রম অধিকার, আইনি সহায়তা এবং প্রবাসীদের সামগ্রিক কল্যাণমূলক ব্যবস্থা উন্নত করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে এবি পার্টি। এসময় প্রবাসী বাংলাদেশিদের সমস্যা নিয়ে মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার শামীম আহসানের সঙ্গে আলোচনা করেন এবি পার্টির প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের প্রধান ব্যারিস্টার ফুয়াদ এসময় প্রবাসীদের পাসপোর্ট নবায়ন, আইনগত জটিলতা, শ্রমবাজার সিন্ডিকেট সমস্যা ও অতিরিক্ত অর্থ ব্যয়সহ প্রবাসীদের নানাবিধ সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এবি পার্টির প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক ড. মুহাম্মদ বেলাল হোসাইন, সদস্য সচিব ড. সোহেল মাসুদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা শবনম রহমান। হাইকমিশনের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন- মালয়েশিয়ার দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার মোহাম্মৎ শাহানারা মনিকা, কনস্যুলার মো. মোর্শেদ আলম।

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত