হোম > প্রবাস

মালদ্বীপে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া

আমার দেশ অনলাইন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আন্দোলনে নিহতদের স্মরণ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফোরাম মালদ্বীপের উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট) রাজধানী মালের একটি স্থানীয় অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

বাংলাদেশ ফোরাম মালদ্বীপের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ডা. এইচ এম সোহেলসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ের কথা তুলে ধরেন। তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ দেশের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মকে এ চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বানও জানান তারা।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসআর

ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষায় ৮ দফা দাবি, লন্ডন হাইকমিশনে স্মারকলিপি

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিপর্যস্ত মালয়েশিয়া, কৃত্রিম বৃষ্টির উদ্যোগ

প্রযুক্তি-পর্যটন ও সৃজনশীল খাতে তরুণ উদ্যোক্তা তৈরির আহ্বান রাষ্ট্রদূত শফিকুর রহমানের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিল হাইকমিশন

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যুক্তরাষ্ট্রে যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত

ইউরোপে বেড়েছে বাংলাদেশিদের আশ্রয় আবেদন

অস্ট্রেলিয়ায় কাউন্সিলের ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি এলিজা

সৌদি আরবে বাংলাদেশিদের ই-পাসপোর্ট সেবায় নতুন নির্দেশনা

অস্ট্রেলিয়ায় কমছে বাড়ির দাম, প্রবাসী ক্রেতাদের জন্য সুখবর

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা বাতিল করল মালয়েশিয়া