হোম > প্রবাস

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন করল স্পেন যুবদল

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে স্পেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্পেন। প্রবাসের মাটিতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক আলোচনা, পারস্পরিক সৌহার্দ্য এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

গত শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় স্পেনের রাজধানী মাদ্রিদের জনপ্রিয় রেস্তোরাঁ মধুর ক্যান্টিন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্পেনের বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আড়াই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।

কোরআন থেকে তেলাওয়াত করেন জাহাঙ্গীর হোসেন। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন তারেক রহমান।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সৈয়দ মেহেদি রোদ্র। এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের তারিক রহমান, মৌলভীবাজার ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জামিল হুসাইন, নরসিংদীর যুবদল নেতা শরীফ ফরাজি ও আসলাম মীর, তোলারাম কলেজের সাবেক ছাত্রনেতা মাহমুদুল হাসান জিতু, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য রায়হান জয়, পাবনার সাবেক ছাত্রনেতা সাখাওয়াত আলম নাহিদ এবং ফেনীর সাবেক ছাত্রনেতা নূর হোসেন মেহেদী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, ইয়ামিন, জাকির, মনির, লিটন, ইয়াসিন আরাফাত ও শুভসহ স্পেন যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আলোচনা সভা ও বিশেষ আয়োজনের শেষ পর্যায়ে উপস্থিত সব নেতাকর্মীর জন্য নৈশভোজের আয়োজন করা হয়। নৈশভোজ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রবাসী বাংলাদেশিরা

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা