হোম > প্রবাস

লিবিয়া থেকে ফিরছেন ১৭৫ বাংলাদেশি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে আটকে থাকা ১৭৫ জন বাংলাদেশিকে দেশে ফেরানো হচ্ছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের প্রত্যাবাসন করা হচ্ছে।

বুধবার ভোর পাঁচটায় বুরাক এয়অরের ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন বলে ফেসবুক পোস্টে জানিয়েছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের দেওয়া এক পোস্টে বলা হয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফেরানো হচ্ছে। ওই বাংলাদেশিদের মধ্যে ১১৩ জন ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে ও ৬২ জন বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। তাদের মধ্যে ১৪ জন শারীরিকভাবে অসুস্থ ছিলেন।

দূতাবাস বলছে, বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ মঙ্গলবার ত্রিপলীর মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রমের তদারকি করেন। এবং তাজুরা ডিটেনশন সেন্টার থেকে আসা বাংলাদেশিদের বিদায় জানান।

রাষ্ট্রদূত প্রত্যাবাসন কার্যক্রমে সহযোগিতার জন্য লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএম-এর প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

প্রত্যাবাসনকালে রাষ্ট্রদূত অভিবাসীদের সঙ্গে কথা বলেন। এ সময় অভিবাসীরা লিবিয়ায় তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। অনেক অভিবাসী অনিয়মিতভাবে লিবিয়ায় আসার পর বিভিন্ন চক্রের নিকট জিম্মি হওয়া, মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতনের শিকার হওয়া, খাদ্য ও পানির অভাব, চিকিৎসাহীনতা এবং দেশে তাদের জমি-জমা বিক্রির কথাও উল্লেখ করেন। অনেকে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ের কথাও জানান।

রাষ্ট্রদূত তাদের দেশে ফিরে নতুন উদ্যমে জীবন শুরু করার আহ্বান জানান। তিনি সাম্প্রতিক নৌ-দুর্ঘটনার কথা উল্লেখ করে বলেন, অন্তত জীবিত অবস্থায় দেশে ফিরতে পারা তাদের জন্য সৌভাগ্য।

তিনি বলেন, ভবিষ্যতে কেউ যেন এভাবে ঝুঁকিপূর্ণ পথে না আসে, সেজন্য প্রত্যাবাসিতদের নিজ নিজ এলাকায় তাদের দুঃখ-কষ্ট, দুর্বিষহ অভিজ্ঞতা ও মানবেতর জীবনযাপনের করুণ অভিজ্ঞতা তুলে ধরার অনুরোধ জানান। তিনি আরও উল্লেখ করেন, অনিয়মিত অভিবাসন ব্যক্তি ও পরিবারের ক্ষতির পাশাপাশি সামাজিক ও জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে।

স্বাধীনতা ও জুলাই বিপ্লব জাতীয় মুক্তির পথ: প্যাট্রিয়টস অব বাংলাদেশ

নিউইয়র্কে বাংলাদেশি তরুণী ট্রাকচাপায় নিহত

কোকোর মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে মালয়েশিয়ায় স্মারকলিপি প্রদান

অস্ট্রেলিয়ায় আইপিডিসির ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানমালা

‘ভয়ংকর’ ১০ বাংলাদেশি যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার

কানাডায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া

জেল-জরিমানা ছাড়াই সৌদি আরব ছাড়ার সুযোগ পেলেন বাংলাদেশিরা

দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন বাংলাদেশি

পর্তুগালে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত