হোম > প্রবাস

অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারের আহ্বান

প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার

অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ।

তিনি বলেছেন, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা, উন্নত ও নির্ভুল তথ্যব্যবস্থা গড়ে তোলা এবং বৈষম্য ও ভ্রান্ত তথ্য মোকাবিলায় সমন্বিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

গতকাল বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের মাল্টি-স্টেকহোল্ডার রাউন্ড টেবিল-৪ এর সহ-সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অভিবাসী শ্রমিকদের ‘ব্যবহারযোগ্য শ্রমশক্তি’ হিসেবে নয়, বরং অধিকারসম্পন্ন মানুষ হিসেবে বিবেচনা করতে হবে।

সেক্ষেত্রে নির্ভুল, বিশ্লেষণভিত্তিক ও তুলনাযোগ্য অভিবাসন তথ্য সংগ্রহ, জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, আন্তঃসংস্থা সমন্বয় জোরদার এবং ব্যক্তিগত গোপনীয়তা ও মানবাধিকারের সুরক্ষা প্রয়োজন।

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, বহুমুখী সেবাকেন্দ্র, ডিজিটাল প্লাটফর্ম ও কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে অভিবাসনের প্রতিটি পর্যায়ে সঠিক ও সময়োপযোগী তথ্য নিশ্চিত করা প্রয়োজন। গৃহকর্মী, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের উচ্চ ঝুঁকির কথা উল্লেখ করে তিনি শোষণ ও অনিরাপদ কর্মপরিবেশ প্রতিরোধে অধিকারভিত্তিক দৃষ্টিভঙ্গি গ্রহণের আহ্বান জানান।

পাশাপাশি জেনোফোবিয়া ও ভ্রান্ত তথ্যনির্ভর অভিবাসনবিরোধী প্রচারণা মোকাবিলায় জবাবদিহিতা, ডিজিটাল সাক্ষরতা এবং অন্তর্ভুক্তিমূলক জনআলোচনা জোরদারের ওপর গুরুত্ব দেন।

এছাড়া দ্বিপাক্ষিক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মর্যাদা, সুরক্ষা ও সবার কল্যাণ নিশ্চিত করতে অভিবাসন ব্যবস্থাপনায় ‘সমগ্র সরকার ও সমগ্র সমাজ’ ভিত্তিক সমন্বিত পদ্ধতি গ্রহণ অপরিহার্য।

এলআর

ফ্লোরিডায় নিহত নাহিদা বৃষ্টির লাশ ঢাকায় পৌঁছাবে শনিবার

জর্ডানে প্রবাসীদের টার্গেট করে সক্রিয় প্রতারক চক্র, দূতাবাসের সতর্কতা

স্মলহিথে ‘ইউর পার্টির প্রার্থীদের গণসংযোগে কমিউনিটির ব্যাপক সাড়া

স্পেনের অভিবাসীদের জন্য আসছে বড় ধরনের সুসংবাদ

পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে

ফ্লোরিডায় উদ্ধার দেহাবশেষ বৃষ্টির, নিশ্চিত করল পুলিশ

সাধারণ ক্ষমার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে মালয়েশিয়া

অবৈধ কর্মীদের বৈধতার উদ্যোগ নিয়েছে রোমানিয়া

জেমসের গানে মাতবে লিসবন

গণভোটের রায়ে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে