হোম > প্রবাস

সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

আমার দেশ অনলাইন

সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। একইসঙ্গে ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও দূতাবাস এলাকার আশপাশে অযথা ঘোরাফেরা না করতেও বিশেষভাবে পরামর্শ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দেওয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ে প্রবাসীদের সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্থানীয় সৌদি আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা পরিপন্থি কিংবা বিরোধী যে কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকা বাধ্যতামূলক। এ জন্য নিচের বিষয়সমূহ কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

ভিডিও ধারণ ও ছবি তোলার বিষয়ে সতর্ক করে দূতাবাস বলেছে, সংরক্ষিত এলাকা বা স্থাপনা, সংবেদনশীল ঘটনা বা বিষয় এবং অপ্রয়োজনীয় যে কোনো ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে বলা হয়, ফেসবুক, ইউটিউব, এক্স (টুইটার) ইত্যাদিতে স্থানীয় আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান এবং এতে লাইক, কমেন্ট বা শেয়ার করা থেকে বিরত থাকুন।

একই সঙ্গে ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও দূতাবাস এলাকা অযথা ঘোরাফেরা না করার পরামর্শ দিয়ে দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসে সেবা গ্রহণের পূর্বে বা পরে দূতাবাসের ভেতরে, বাইরে কিংবা আশেপাশের এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা এবং অনুমতি ব্যতীত ছবি তোলা বা ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রবাসীদের উদ্দেশে কড়া সতর্কতা দিয়ে বাংলাদেশ দূতাবাস বলেছে, উপরের নির্দেশনা অমান্য করা স্থানীয় সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ।

সকলের সচেতনতা কামনা করে দূতাবাস আরও জানায়, সকল প্রবাসীর দায়িত্বশীল আচরণ, সচেতনতা এবং সৌদি আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন একদিকে যেমন নিরাপদ ও সুশৃঙ্খল প্রবাসজীবন নিশ্চিত করবে, অন্যদিকে সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখবে।

লন্ডনে প্রবাসী অধিকার পরিষদের প্রথম সভা, ১১ দফা দাবি ঘোষণা

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত