হোম > প্রবাস

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, ফতুল্লায় শোকের ছায়া

আমার দেশ অনলাইন

শোকাহত পরিবারের সদস্যরা।

াগত রাত প্রায় ৩টার দিকে আগুন লাগার পর দোকানের ভেতরে থাকা কয়েকজন বাংলাদেশি বের হতে না পেরে দগ্ধ হন। পরে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

আলীরটেক ইউনিয়নের নিহত আপন আহমেদের বাবা আলী মিয়া বলেন, আগুনে আমার ছেলে আর কয়েকজন মারা গেছে। আগুন তো সবকিছুই কেড়ে নেয়। এখন ছেলের কী অবস্থা, সেটাও ঠিকমতো জানি না।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী বলেন, খবরটি পাওয়ার পর পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। যারা মারা গেছেন তারা সবাই একে অপরের আত্মীয়। এমন মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম ও অনানুষ্ঠানিক সূত্রে দক্ষিণ আফ্রিকায় নারায়ণগঞ্জের কয়েকজন বাসিন্দার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা বা নিশ্চিত তথ্য তাদের কাছে আসেনি। সরকারিভাবে তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেননি। বিষয়টি তারা খোঁজখবর নিচ্ছেন।

জেডএম

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সম্ভাবনা

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

নিউইয়র্কে ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ

শাহজালালে ১৮৬ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ১৬১ যাত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বিতর্ক মঞ্চ থেকে গবেষণাগারে রেবেকা শাফির পথচলা

জাপানে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লিবিয়া থেকে ফিরিয়ে আনা হলো আরো ১৭২ বাংলাদেশিকে